
জনপ্রশাসনে এআই ব্যবহারে দক্ষতার তাগিদ
• জনপ্রশাসনে এআই ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ • তথ্যের গোপনীয়তা ও সাইবার নিরাপত্তায় নীতিমালা প্রণয়ন • কর্মসংস্থান বাঁচিয়ে এআই-সহায়ক প্রশাসন গড়ার আহ্বান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি গ্রহণের মাধ্যমে জনপ্রশাসনে কাজের দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধি এবং জনবান্ধব সেবা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। এআইভিত্তিক স্বয়ংক্রিয় তথ্যভান্ডার কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর পাশাপাশি সরকারি সেবাপ্রাপ্তি সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০ আগস্ট, বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘এআই অ্যান্ড গভর্নেন্স: গ্লোবাল টেকনোলজি আর্কিটেকচার, ন্যাশনাল ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পলিসি ডাইরেক্টিভস’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে
